কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
কালিয়াকৈরের ভুঙ্গাবাড়ী এলাকায় গতকাল শনিবার ভোরে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে অজ্ঞাত এক নারীসহ দুই জন নিহত ও তিন জন আহত হয়েছেন। আহতদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত মাসুদ নেত্রকোনার কলমাকান্দা থানা সদরের মো. শামছুল ইসলামের ছেলে।
চিলহাটি থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেন কালিয়াকৈর উপজেলার সোনাখালী রেলক্রসিং এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি বাস রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঐ হতাহতের ঘটনা ঘটে। কালিয়াকৈর থানার এসআই মোরশেদ আলী মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর সোনাখালী রেলক্রসিংয়ে দায়িত্বে থাকা কোনো লাইনম্যানকে খুঁজে পাওয়া যায়নি। লাইনম্যানের কর্তব্যে অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
নীলসাগর ট্রেনের পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনার পর থেকে সকাল ৯টা ২৩ মিনিট পর্যন্ত ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল বন্ধ ছিল।