বাল্যবিবাহ দেওয়ার অভিযোগে কনের মা ও চাচাকে দণ্ড

কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

কামারখন্দে কিশোরীকে (১২) বাল্যবিবাহ দেওয়ার অভিযোগে কনের মা ও চাচাকে পাঁচ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে উপজেলার কোনাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরিনা সুলতানা জানান, সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর বাল্যবিবাহ হচ্ছে এমন খবরের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে পৌঁছলে সাত দিন আগে বিয়ে হয়েছে বলে তার পরিবার সূত্রে জানা গেছে। এ সময় বাবাকে না পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনের মা ও চাচাকে ঐ দণ্ড দিয়ে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।