হাত-পা বাঁধা নারীর লাশ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি আনন্দ বাজার পাকারমাথা এলাকায় তিস্তা নদীর বালুচর থেকে শনিবার হাত-পা বাঁধা অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লালমনিরহাট সদর থানার ওসি শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নারীর পরিচয় শনাক্তের জন্য চেষ্টা করা হচ্ছে।