এডিস মশার কামড়ে এই রোগ ছড়ায়। প্রতিবছর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গুতে মানুষ আক্রান্ত হয়ে মারা যায়। মশা-ই এই রোগের বাহক। এডিস মশা সাধারণ বাসাবাড়িতে জমে থাকা পানিতে ডিম পাড়ে। পোষা প্রাণীর খাবার পাত্র, পানির পাত্র, ফুল গাছের টব, নারকেলের মালা ইত্যাদিতে পানি জমে থাকতে পারে। এইগুলো থেকে সাধারণত এডিস মশা জন্মায়। এডিস মশা প্রতিরোধে সরকার কাজ করে যাচ্ছে। তবে সব থেকে বড় হচ্ছে নাগরিক সচেতনতা। যত্রতত্র ময়লা-আর্বজনা ফেলা থেকে বিরত থাকতে হবে এবং রাস্তায় চলাচলের সময় সর্তকতা অবলম্বন করতে হবে। বাসাবাড়িতে যেন এডিস মশা বিস্তার করতে না পারে সেজন্য জমে থাকা পানি সবসময় পরিষ্কার করা বাঞ্ছনীয়। তাহলেই সম্ভব ডেঙ্গু থেকে রেহাই পাওয়া।
মো. হাসান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়