ইভান বুনিন সাহিত্যে নোবেল পুরস্কারপ্রাপ্ত প্রথম রাশিয়ান লেখক। তাঁর পুরো নাম ইভান আলেস্কেভিচ বুনিন। তিনি ১৮৭০ সালে সেন্ট্রাল রাশিয়ার ভোরোনজে প্রদেশে জন্মগ্রহণ করেন। ইভান বুনিন তাঁর কাব্য ও গদ্যে স্বকীয় সৃজনশীলতায় রাশিয়ান ক্লাসিক্যাল ধারাকেই অনুসরণ করেছেন। তিনি কমিউনিস্টবিরোধী শ্বেতাঙ্গ অভিবাসী, ইউরোপীয় সমালোচক এবং তাঁর সমসাময়িক বহু লেখকের কাছে পূজনীয় ব্যক্তিত্ব ছিলেন। তাঁর বিখ্যাত গ্রন্থ ‘দ্য ভিলেজ’, ‘দ্য লাইফ অফ আর্সেনিভ’, ‘ডার্ক অ্যাভিনিউ’, ‘কার্সড ডেইজ’ ইত্যাদি। ১৯৫৩ সালের ৮ নভেম্বর অর্থাত্ আজকের এই দিনে তিনি মারা যান।