সংবর্ধনা পেল এসএসসি পাশ আট নারী ফুটবলার

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের যেসব ফুটবলার এবার এসএসসি পাশ করেছে তাদের সংবর্ধনা দিয়েছে বাফুফে। গতকাল স্পনসর প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সৌজন্যে খেলোয়াড়দের স্মার্টফোন দেওয়া হয়। সংবর্ধনা পাওয়া খেলোয়াড়রা হলেন—ঋতুপর্ণা চাকমা, সাজেদা খাতুন, সিরাত জাহান স্বপ্না, আনাই মগিনি, রেহেনা খাতুন, মাহফুজা খাতুন, আঁখি খাতুন ও শামসুন নাহার।

অনুষ্ঠানে ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন, ফিফার কাউন্সিল মেম্বার মাহফুজা আক্তার কিরণ, ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মানিক, ওয়ালটনের কর্মকর্তা ইকবাল বিন আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।