স্পোর্টস রিপোর্টার
দর্শক জরিপে এএফসি কাপের ফুটবলে খুঁজে বের করার চেষ্টা করছে গত এক দশকে সেরা গোলদাতার নাম। চলছে সেরা গোল বাছাই। তার সেরা ষোলোয় আছে এএফসি কাপের জোনাল সেমিফাইনালে উত্তর কোরিয়ার এপ্রিল ২৫ এফসির বিপক্ষে আবাহনীর সোহেল রানার গোলটি।
ওয়েবসাইটে দর্শক ভোট চলছে আজই শেষ হওয়ার কথা। আবাহনীর সোহেল রানার গোলটি এখনো লড়াইয়ে রয়েছে। তার সঙ্গে লড়াইয়ে রয়েছে মালদ্বীপের আলী আশফাক।