পিট স্যামপ্রাসের সাথে অনন্য এক রেকর্ড ভাগ বসিয়েছেন নোভাক জকোভিচ। চলতি বছর নিয়ে ষষ্ঠ বছর র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে মৌসুম শেষ করছেন সার্বিয়ান এই তারকা। এর আগে কেবল সামপ্রাসের দখলেই ছিলো রেকর্ডটি। এমন কীর্তি গড়ে উচ্ছসিত জকোভিচ বলেন, ‘পিটকে দেখেই আমি বড় হয়েছি, টেনিসে আগ্রহ জন্মেছে। তার রেকর্ডে ভাগ বসাতে পারাটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ঘটনা।’ সমপ্রতি বছর শেষ টুর্নামেন্ট সোফিয়া ওপেন থেকে নিজেকে সরিয়ে নেন জকোভিচের নিকটতম প্রতিদ্বন্দ্বী নাদাল, যারই ফলে শীর্ষস্থান নিশ্চিত হয় ‘জোকারের’। এর আগে ২০১১, ২০১২, ২০১৪, ২০১৫ ও ২০১৮ মৌসুম শেষে শীর্ষে ছিলেন জকোভিচ।