বাগেরহাটের ফকিরহাটে বাসচাপায় আশরাফ আলী শেখ (৮০) নামে পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আশরাফ আলী বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের প্রয়াত আফছার আলীর ছেলে।
মহাসড়ক পুলিশের কাটাখালী থানার মলায়েন্দ্র নাথ রায় জানান, মঙ্গলবার দুপুরে খুলনা থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বাস কাটাখালী এলাকায় পৌঁছে পথচারী আশরাফ আলীকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
আরো পড়ুন : ব্রেক্সিটের বিপক্ষে ভোট দিতে সন্তানের জন্ম পিছিয়ে দিলেন টিউলিপ
তিনি আরো জানান, আশরাফ অসাবধনতাবসত হেঁটে রাস্তার পার হচ্ছিলেন। দুর্ঘটনার পর বাসের চালক ও তার সহকারী বাসটি ফেলে পালিয়ে গেছে । বাসটি থানায় নিয়ে আসা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/ইউবি