চার দেশের থেকেও বড় যে মেলা!

ভারতের উত্তরপ্রদেশে মঙ্গলবার থেকে শুরু হওয়া ঐতিহাসিক কুম্ভমেলার প্রাঙ্গন চারটি দেশের আয়তনের তুলনায় বড়। সম্প্রতি এক খবরে এমনটি জানা গেছে।   

এবার প্রায় ৩৫ বর্গ কিলমিটার অঞ্চল জুড়ে চলছে এই মেলা যা ভ্যাটিকান সিটি (০.৪৪ বর্গ কিমি), মোনাকো (২.০২ বর্গ কিমি), নাউরু (২০.৯৮ বর্গ কিমি) ও তুভালুর (২৬ বর্গ কিমি) মতো দেশের সামগ্রিক আয়তনের থেকে বড় কুম্ভমেলা প্রাঙ্গন।  

মেলা কর্তৃপক্ষ জানায়, ‘পবিত্র স্নানে’র দিনের উপর নির্ভর করে পুণ্যার্থী ও সাধু-সন্তদের উপস্থিতি থাকবে ৫ লাখ থেকে ৩ কোটি পর্যন্ত। 

তবে রাজ্য সরকারের তথ্য অনুযায়ী এবারের কুম্ভমেলায় আসবেন প্রায় ১৩ কোটি পুণ্যার্থী। 

এছাড়া এই মেলায় যত জনসংখ্যার আগমণ ঘটে তা সেশেলিস, কিরিবাতি, সেন্ট লুসিয়া, বারবাডোস, মালদ্বীপ এবং মলটার থেকে কয়েকগুণ বেশি হবে। 

আরো পড়ুন: চীন সফরে সতর্কতা জারি কানাডার 

প্রয়োগরাজে মেলা ভালভাবে পালন করতে ২ হাজার ৮০০ কোটি টাকা খরচ করছে যোগী আদিত্যনাথের রাজ্য সরকার।

 

ভারতের এই কুম্ভমেলাকে বিশ্বের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বলা হয়। ২০১৭ সালে ইউনেসকো এই কুম্ভমেলাকে অনুনকরণীয় মানবিক ও সাংস্কৃতিক ঐতিহ্য আখ্যা দিয়েছিল৷

ইত্তেফাক/এসআর