বাংলাদেশ ব্যাংক ও বিএসটিডি পরিচালিত ইন্টার্নশিপ বিষয়ক গবেষণা ফলাফল উপস্থাপন

 

বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতির (বিএসটিডি) উদ্যোগে ইন্টার্নশিপ বিষয়ক গবেষণা প্রকল্প সম্পন্ন করা হয়েছে। এ প্রকল্পের ফলাফল গতকাল শনিবার একটি সেমিনারের মাধ্যমে উপস্থাপনা করা হয়। সেমিনারে অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার খন্দকার মোরশেদ মিল্লাত।

গবেষণা দলের নেতা ছিলেন বিএসটিডির কার্যনির্বাহী পর্ষদ সদস্য বেগম তাহামিন বানু। তিনি তার বক্তব্যে  বলেন, ইন্টার্ণশীপ গবেষণা প্রকল্পের আওতায় প্রথম ধাপে একটি অফিস ব্যবস্থাপনা বিষয়ে কাঠামোগত ৩ মাসের প্রশিক্ষণ কোর্স ডিজাইন প্রস্তুত করে তা পরীক্ষা করে চূড়ান্ত করা হয়। দ্বিতীয় ধাপে ইন্টার্ণশিপ কোর্স কো-অর্ডিনেটরদের জন্য ইন্টার্ণশিপ কোর্স ব্যবস্থাপনা বিষয়ে আরো একটি কোর্স ডিজাইন প্রস্তুত করে পরীক্ষণে দেখা যায় এ ধরনের কোর্স অত্যন্ত ফলপ্রসূ। প্রকল্পে অর্থায়ন করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির কর্মকর্তারা ছাড়াও এ সেমিনারে ব্যাংকার, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি