আগামী বছর অবসরের ইঙ্গিত কাভানির

আগামী বছর গ্রীষ্মে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) সঙ্গে চুক্তির পর অবসরের চিন্তা করছেন এডিনসন কাভানি। ২০১৩ সাল থেকে ক্লাবটিতে রয়েছেন তিনি। যেই চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছর জুনে।

কাভানি বলেন, আমি আমার চুক্তির শেষ পর্যন্ত এখানে থাকতে ইচ্ছুক। হয়তো এখানেই ক্যারিয়ারের শেষ হতে পারে। আমি জানি না ২০২০ সালের পর খেলা চালিয়ে যাব কিনা। যদিও বা খেলি প্যারিসেই হবে কিনা তাও জানি না। কিন্তু প্যারিসে আমি ভালো আছি। আমি মনে করি, ক্লাব আমাকে নিয়ে খুশি।’

নাপোলি থেকে পিএসজিতে এসেছিলেন কাভানি। গত পাঁচ মৌসুমে ধারাবাহিক পারফরম্যান্সে নিজেকে উঠিয়ে এনেছেন ক্লাবের সর্বকালের অন্যতম সেরাদের তালিকায়। প্রথম তিন মৌসুমে লিগে যথাক্রমে ১৬, ১৮ ও ১৯টি গোল করেন কাভানি।

কাভানি ২০১৬-১৭ মৌসুমে লিগ ওয়ানে ৩৬ ম্যাচে করেন ৩৫ গোল। গত মৌসুমে করেছেন ৩২ ম্যাচে ২৮ গোল। জ্লাতান ইব্রাহিমোভিচকে পেছনে ফেলে পিএসজির হয়ে সব ধরনের প্রতিযোগিতায় সবচেয়ে বেশি গোলের রেকর্ডও তার দখলে।

ইত্তেফাক/কেআই