ডা. তাপস কান্তি ভৌমিক
বিশিষ্ট কার্ডিওলজি চিকিত্সক ডা. তাপস কান্তি ভৌমিক (৫৬) গতকাল শনিবার ভোরে ঢাকার একটি হাসপাতালে হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেন। তিনি টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। এছাড়া তিনি টাঙ্গাইল জেলা বিএমএর সহসভাপতি ছিলেন। তিনি মির্জাপুর উপজেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বরাটি নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষবিদ বাবু দুঃখীরাম রাজবংশীর মেয়ে মা ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. জয়শ্রী রাজ বংশীর স্বামী।