মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তেলবাহী একটি ওয়াগন ট্রেন লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গতকাল রাত ১০টা পর্যন্ত রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি। ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরো কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার। এদিকে লাইনচ্যুত তেলের ওয়াগন থেকে বিপুল পরিমাণ দাহ্য তেল বিনষ্ট হওয়ায় সাধারণ মানুষকে প্লাস্টিকের জারে করে ঐ তেল সংগ্রহ করতে দেখা গেছে। তেল লুটপাট রোধে অতিরিক্ত জিআরপি কর্মী মোতায়েন করা হয়েছে।
শ্রীমঙ্গল রেলওয়ে সূত্রে জানা যায়, চট্টগ্রামের পাহাড়তলী রেল স্টেশন থেকে ছেড়ে আসা সিলেটগামী ৯৫১ আপ তেলবাহী ওয়াগান ট্রেনটি গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রীমঙ্গল উপজেলার রেল সাতগাঁও স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় দুর্ঘটনায় কবলিত হয়। এতে ট্রেনের ইঞ্জিনসহ পেছনের পাঁচটি তেলবোঝাই ওয়াগন লাইনচ্যুত হয়ে যায়।
শ্রীমঙ্গল রেলওয়ের সিনিয়র উপসহকারী প্রকৌশলী (পথ) মো. মনিরুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনটিকে উ"ার করার জন্য দুপুর ২টার দিকে কুলাউড়া জংশন থেকে একটি হাইড্রলিক ইঞ্জিন টুলভ্যান ঘটনাস্থলে এসে পৌঁছে। এছাড়াও আখাউড়া জংশন থেকে আরেকটি উ"ারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনাকবলিত ট্রেনটি উ"ারকাজসহ লাইন সংসড়ারের কাজ চলছে। রেলকর্মীরা উ"ার কাজে নিয়োজিত আছেন। তবে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়ে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখওয়াত্ হোসেন জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনটি উ"ারপূর্বক লাইন সংসড়ারের কাজ চলছে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে ২৪ ঘণ্টা লাগতে পারে।