বাইডেন–কমলাকে অভিনন্দন ট্রুডোর

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।  পপুলার ও ইলেকটোরাল ভোটের লড়াইয়ে কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছার পরেই এ অভিনন্দন বার্তা দেন ট্রুডো। 

টুইট বার্তায় তিনি লেখেন, বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন। আমরা দুই দেশ ঘনিষ্ঠ বন্ধু, অংশীদার ও মিত্র। আমরা এমন এক সম্পর্কে জড়িয়ে আছি, যা বিশ্বমঞ্চে এক অনুপম দৃষ্টান্ত। ভবিষ্যতে একসঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।

আরও পড়ুন: ট্রাম্পের পরাজয় মেনে না নেওয়ার আশঙ্কা মার্কিন গণমাধ্যমে

এদিকে সর্বশেষ পেনসিলভানিয়ার পর নেভাদায়ও জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন।

দ্য গার্ডিয়ানের দেওয়া তথ্যমতে, পেনসিলভানিয়ায় জয়ের পর বাইডেনের সংগ্রহে ছিল ২৮৪ ইলেকটোরাল ভোট। যেখানে ম্যাজিক ফিগার ২৭০। কিন্তু এর কিছু পরেই নেভাদার জয়ে বাইডেনের ঝুড়িতে যোগ হয় আরও ৬ ভোট। বর্তমানে বাইডেনের অর্জন ২৯০ ইলেকটোরাল ভোট।

ইত্তেফাক/আরআই