জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন ডেমোক্র্যাট দলের সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রেসিডেন্ট হিসেবে কাঙ্ক্ষিত ভোট অর্জনের পর টুইট বার্তায় অভিনন্দন জানান ওবামা।
টুইটে তিনি লেখেন, বন্ধু ও যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন।
Congratulations to my friends, @JoeBiden and @KamalaHarris — our next President and Vice President of the United States. pic.twitter.com/febgqxUi1y
— Barack Obama (@BarackObama) November 7, 2020
টুইটের সঙ্গে এ সম্পর্কিত একটি বিবৃতির ছবিও পোস্ট করেন ওবামা, যেখানে তিনি লেখেন, ‘আমাদের পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনকে অভিনন্দন জানানোর চেয়ে গর্বের আর কিছু নেই।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সিংহাসনে বাইডেন-কমলা
সর্বশেষ তথ্যমতে, পেনসিলভানিয়ার পর নেভাদায়ও জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন। দ্য গার্ডিয়ানের দেওয়া তথ্যমতে, পেনসিলভানিয়ায় জয়ের পর বাইডেনের সংগ্রহে ছিল ২৮৪ ইলেকটোরাল ভোট। যেখানে ম্যাজিক ফিগার ২৭০। কিন্তু এর কিছু পরেই নেভাদার জয়ে বাইডেনের ঝুড়িতে যোগ হয় আরও ৬ ভোট। বর্তমানে বাইডেনের অর্জন ২৯০ ইলেকটোরাল ভোট।
ইত্তেফাক/আরআই