বাইডেন–কমলাকে ভারত ও পাক প্রধানমন্ত্রীর অভিনন্দন

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিবনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

মোদি এক টুইট বার্তায় বাইডেনকে উদ্দেশ্য করে বলেন, যুক্তরাষ্ট্র ও ভারতের নতুন উচ্চতায় নিয়ে যেতে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আমি ভবিষ্যতের দিকে আছি।

ইমরান খান এক টুইট বার্তায় বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়ে বলেন, আফগানিস্তানসহ এই অঞ্চলে শান্তি বজায় রাখতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে কাজ করে যাবে।

সর্বশেষ তথ্যমতে, পেনসিলভানিয়ার পর নেভাদায়ও জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন।  দ্য গার্ডিয়ানের দেওয়া তথ্যমতে, পেনসিলভানিয়ায় জয়ের পর বাইডেনের সংগ্রহে ছিল ২৮৪ ইলেকটোরাল ভোট। যেখানে ম্যাজিক ফিগার ২৭০। কিন্তু এর কিছু পরেই নেভাদার জয়ে বাইডেনের ঝুড়িতে যোগ হয় আরও ৬ ভোট। বর্তমানে বাইডেনের অর্জন ২৯০ ইলেকটোরাল ভোট।


ইত্তেফাক/আরআই