' গিলগিট-বালতিস্তানের শান্তি নষ্ট করছে ইমরান খান'

গিলগিট-বালতিস্তানের শান্তি নষ্ট করছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এমন অভিযোগ করেছে গিলগিট-বালিতাস্তান প্রশাসনিক অঞ্চলের মুখ্যমন্ত্রী হাফিজ হাফিজুর রেহমান। 

   আগামী ১৫ নভেম্বর  গিলগিট-বালতিস্তানে নির্বাচন হওয়ার কথা রয়েছে । এই নির্বাচনকে কেন্দ্র করে একটি রাজনৈতিক জনসভায় যোগ দিয়ে ইমরান খান গিলগিট -বালতিস্তানকে পাকিস্তানের  বিশেষ প্রদেশ হিসেবে মর্যাদা দেওয়ার ঘোষণা দেন। 
 
গিলগিট-বালতিস্তানের মুখ্যমন্ত্রী হাফিজ হাফিজুর রেহমান বলেন, সে এখানে এসেছিলেন গিলগিট পাকিস্তানের শান্তি নষ্ট করতে। তার এখানের আসার কারণে নির্বাচন বিতর্কিত করেছে।

 ১৯৪৭ সালে দেশ ভাগের সময় কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছিল। আন্তর্জাতিক মঞ্চের হস্তক্ষেপে যুদ্ধ বন্ধ হলেও কাশ্মীর এবং লাদাখের একাংশ পাকিস্তান এবং অন্য অংশ ভারতের হাতে থেকে যায়। পাকিস্তানের কাশ্মীর অংশকে ভারত কোনোদিনই স্বীকার করেনি। ভারত ওই অঞ্চলটিকে পাক অধ্যুষিত কাশ্মীর হিসেবে চিহ্নিত করে। কাশ্মীর এবং লাদাখের সীমানায় অবস্থিত গিলগিট বালতিস্তান অঞ্চলটি নিয়ে তখন থেকেই দুই দেশের মধ্যে তীব্র বিরোধ রয়েছে। ভারতের দাবি, অবৈধ ভাবে পাকিস্তান ওই অঞ্চল দখল করে রেখেছে। বাস্তবে এলাকাটি ভারতের। কিন্তু পাকিস্তান কখনোই তা মেনে নেয়নি।

ইত্তেফাক/এআর