নতুন ধারাবাহিক নাটক ‘ফরেন ভিলেজ’

বাংলাভিশনে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘ফরেন ভিলেজ’। বরজাহান হোসেনের রচনা ও ফরিদুল হাসানের পরিচালনায় নাটকটি প্রচারিত হবে প্রতি সপ্তাহে শনি ও রবিবার রাত ০৯টা ৪৫মিনিটে। নতুন নাটক শুরু

নাটকটিতে অভিনয় করেছেন মীর সাব্বির, নাদিয়া আহমেদ, অরুনা বিশ্বাস, আলভী, উর্মিলা শ্রাবন্তী কর, দিলারা জামান, আরফান আহমেদ, সাজু খাদেম, ডা. এজাজ, জামিল হোসাইন, প্রাণ রায়, এ্যানি খান, মাহমুদুল ইসলাম মিঠু, অলিউল হক রুমী, পূর্ণিমা বৃষ্টি, ফারজানা রিক্তা, আইরিন আফরোজ, আব্দুল্লাহ রানা, হান্নান শেলী প্রমুখ।