এক সময় নিয়মিত কাজ করেছি। এরপর বিরতি নিয়েছিলাম। তার মানে এই না যে, অভিনয় অঙ্গন থেকে হারিয়ে গেছি কিংবা আমাকে খুঁজে পাওয়া যায় না। যদি খুঁজে নাই পাওয়া যায়, তাহলে কাজ করছি কীভাবে? সত্যি এটাই যে, বিরতি ভাঙার পর অভিনয়ের মাঝেই আছি। তবে তা আগের তুলনায় একটু কম। কারণ ভালো গল্প ও চরিত্র না পেলে অভিনয়ের ইচ্ছা নেই। আবার একনাগাড়ে অনেক কাজ করতেও চাই না। কারণ অভিনয়ের বাইরেও আমার আলাদা এক জীবন রয়েছে। পরিবার-পরিজন আছে। তাদের ফেলে রেখে সব সময় কাজে ডুবে থাকতে পারি না। এতদিন আমার মেয়েকে সময় দিয়েছি। এখন ওর বয়স পাঁচ বছর। তাই কাজে আবার মনোযোগ দিতে পারছি।