অপু বিশ্বাস সম্প্রতি ধরা দিয়েছেন একদম সাদামাটাভাবে। আর এরপর থেকে তার ভক্তদের মনে প্রশ্ন, এমনভাবে কেনো ধরা দিয়েছেন অপু বিশ্বাস? তিনি যে ছবি নিয়ে তার ভক্তদের মনে প্রশ্ন উঠছে সেখানে নায়িকাকে দেখা যাচ্ছে চুলে বেনি আর পরনে শাড়ি। এদিকে রোদে পুড়ে গায়ের রং কালছে হয়ে গেছে। তবে এটি হয়েছে শুধুমাত্র তার চরিত্রের কারণে।
গত ৫ নভেম্বর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সরকারি অনুদানের ‘ছায়াবৃক্ষ’ সিনেমার শুটিং করছেন অপু বিশ্বাস। টানা ১৫ দিন শুটিং করবেন বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘ছায়াবৃক্ষ’ সিনেমায় চা শ্রমিকের চরিত্রে অভিনয় করছি। এতে আমার নাম তুলি। আর এজন্য নিজেকে ভাঙতে হয়েছে। শ্রমিকদের স্টাইল, চলনবলন অনুসরণ করছি। তাদের মতো করে নিজেকে তৈরি করেছি। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।
২০১৯-২০ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য বিভাগে ৫০ লাখ টাকা অনুদান পেয়েছে ‘ছায়াবৃক্ষ’। অনুপম কুমার বড়ুয়ার প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন নিরব।
‘ছায়াবৃক্ষ’তে আরও অভিনয় করছেন, শতাব্দী ওয়াদুদ, সুমিত, নওশাবা, সুস্মি রহমান, ইকবাল আহমেদ, বড়দা মিঠু, রানা প্রমুখ।
ইত্তেফাক/বিএএফ