ইত্তেফাক রিপোর্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত জুট স্পিনার্সের চলতি অর্থবছরের তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি লোকসান ৯ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১১ দশমিক ১৬ টাকা। আগের বছরের একই সময়ে লোকসান হয়েছিল ১০ দশমিক ২৪ টাকা। এ হিসাবে কোম্পানিটির লোকসান শূন্য দশমিক ৯২ টাকা বা ৯ শতাংশ বেড়েছে। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি ঋণাত্মক সম্পদ দাঁড়িয়েছে ৩৬০ দশমিক ১৪ টাকায়।