ভ্রমণ এখন আরো সহজ বিকাশ অ্যাপে

এখন থেকে বিকাশ গ্রাহকরা ‘গো জায়ান’-এর মাধ্যমে বিমানের টিকিট কাটা ও বিভিন্ন হোটেলের রুম বুকিং করতে পারবেন বিকাশ অ্যাপ থেকেই। এছাড়াও বাস, ট্রেন ও লঞ্চের টিকিট কাটা যাচ্ছে ঘরে বসেই যে কোনো সময়। সম্প্রতি বিকাশ অ্যাপের সর্বশেষ সংস্করণে যুক্ত হয়েছে ‘গো জায়ান’ হোটেল বুকিং ও বিমানের টিকিটিং সেবা। ‘গো জায়ান’-এর পাশাপাশি ‘বিডিটিকিটস’ ও ‘ফ্লাইট এক্সপার্ট’-এর সেবাও প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট বা অ্যাপে না গিয়ে বিকাশ অ্যাপেই নেওয়া সম্ভব। টিকিট কাটতে বিকাশ অ্যাপের হোমস্ক্রিনের ‘টিকিট’ আইকন থেকে বিমান/বাস/ট্রেন/লঞ্চ অপশন বেছে নিয়ে পরবর্তী কয়েকটি সহজ ধাপে গন্তব্যের ও যাত্রীর বিস্তারিত তথ্য দিতে হবে। সবশেষে বিকাশ পিন দিয়ে বাড়তি কোনো খরচ ছাড়াই টিকিট কাটতে পারবেন গ্রাহকরা। —প্রেস বিজ্ঞপ্তি