নাসরিন স্পোর্টস একাডেমির বড় জয়

স্পোর্টস রিপোর্টার

নারী ফুটবল লিগে নাসরিন স্পোর্টস একাডেমি বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে। গতকাল বিকালে কমলাপুর স্টেডিয়ামে নাসরিন স্পোর্টস ৫-০ গোলে জামালপুর কাচারীপাড়া একদশকে হারিয়েছে। স্বপ্না রানির জোড়া গোল, রাজিয়া খাতুন, রিতুপর্ণ চাকমা, রেহানা আক্তার একটি করে গোল করেন। নাসরিন স্পোর্টস ক্লাব জাতীয় নারী ফুটবল দলের বেশি কিছু খেলোয়াড় দলে নিয়ে লিগে খেলছে।

কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত দুপুরের খেলায় লড়াই হয়েছে। দুই দলের মধ্যে গোল পালটা গোলের খেলায় শেষ পর্যন্ত কোনো দলই জিতেনি। কুমিল্লা ইউনাইটেড এবং স্পারটন এমকে গ্ল্যাকটিকো সিলেট এএফসির বিপক্ষে ২-২ গোলে ড্র হয়েছে। মাসুদার গোলে এগিয়েছিল কুমিল্লা। বিপাশার গোলে সিলেট সমতা আনলেও ৮৫ মিনিটে রোকসানার গোলে এগিয়ে যায় সিলেট। ৮৯ মিনিটে কুমিল্লার আশামনির গোল নিশ্চিত হার থেকে বাঁচায়। মেয়েদের খেলাগুলো মেয়েরাই পরিচালনা করছেন। আগামীকালের খেলা ঃ বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব ও  এফসি উত্তরবঙ্গ।