নিষিদ্ধ জালে মাছ শিকার!

খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা

ভীম জাল দিয়ে মাছ শিকার নিষিদ্ধ হলেও খালিয়াজুরীর ধনু নদীর বিভিন্ন পয়েন্টে কতিপয় জেলে এ জাল দিয়ে মাছ শিকার করছে। শনিবার সন্ধ্যায় খালিয়াজুরীর পুঠিয়া খাল থেকে জগন্নাথপুর এলাকার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৯টি ভীম জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম আরিফুল ইসলাম জানান, এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। ভীম জালের ফাঁদে শুধু মাছ নয়, মানুষ কিংবা গবাদী পশুও আটকে মারা যেতে পারে। তাছাড়া এ জালের কারণে নদীতে লঞ্চ, কার্গোসহ ছোট সব ধরনের নৌযান চলাচলেও বিঘ্ন ঘটে।