কান্দাপাড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কান্দাপাড়ায় রবিবার ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম মনজিলা বেগম (৩৭)। তিনি সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কালিয়া পূর্বপাড়া গ্রামের আমিনুল তালুকদারের স্ত্রী। সিরাজগঞ্জ রেলওয়ে থানার (জিআরপি) এসআই আমিনুল ইসলাম জানান, কান্দাপাড়ার সরকারপাড়া রেলগেট এলাকায় সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন এলে রাস্তা পাড় হওয়ার সময় মনজিলা বেগম কাটা পড়ে মারা যান। দুর্ঘটনার পর রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।