ধর্ষণ ও চুরির মামলার ১০ আসামি গ্রেফতার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা

ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ধর্ষণ ও চুরি মামলার ১০ আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে ঈশ্বরগঞ্জ থানার এসআই শাওন চক্রবর্তী অভিযান চালিয়ে প্রবাসীর স্ত্রী ধর্ষণ মামলার আসামি মজিবুর রহমানকে ও এসআই আমিরুল ইসলাম চুরি মামলার আরমান, জাহিদ হাসান, রাজিব হোসেন, স্বাধীন, হানিফ মিয়া, রাজিব শেখ, ওয়ারেন্টভুক্ত রাসেল মিয়া, আব্দুল হালিম এবং সাজাপ্রাপ্ত আব্দুর রাজ্জাক ফকিরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত চুরি মামলার আসামিদের কাছ থেকে চারটি ব্যাটারি উদ্ধার করা হয়েছে। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া জানান, রবিবার গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।