পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি 

ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের ময়মনসিংহের তারাকান্দা উপজেলার খিচা এলাকায় রবিবার ট্রাক ও অটোরিকশার সংঘর্েষ দুই যাত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—তারাকান্দা উপজেলার কালিখাচরপাড়া গ্রামের রুহুল মিয়ার ছেলে সিরাজুল ইসলাম ও পূর্বধলা উপজেলার পুকুরিয়াকান্দা গ্রামের আনজু মিয়ার ছেলে মঞ্জু মিয়া। শ্যামগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ নয়ন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা জানান, বাউফলে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. তানজিল আহম্মেদ (২২) নামের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়। তানজিল ঢাকার ইউরোপিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বাউফল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকার মো. মোজাম্মেল হোসেনের ছেলে।