স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুর বিভাগের আট জেলার মধ্যে চার জেলায় শনিবার থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং এ সময়ে দিনাজপুুর জেলায় দুই জন এবং ঠাকুরগাঁও জেলায় এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ১০৪ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়ালো ২৩৯ জনে। এদিকে এসব জেলা থেকে এ পর্যন্ত ১২ হাজার ১৫৩ জন রোগী সুস্থ হয়েছেন। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।