পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা
পাটগ্রামের বুড়িমারীতে রংপুরের আবু ইউনুছ মো. সহিদুন্নবী জুয়েলকে (৫০) পিটিয়ে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনার তিন মামলায় শনিবার গভীর রাতে আরো চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশ ও পাটগ্রাম থানা পুলিশের অভিযানে গ্রেফতারকৃতরা হলো মাইনুল ইসলাম, আব্দুর রহিম, সোহেল রানা ও হাসানুর রহমান। এ পর্যন্ত ছয় দফা মোট ২৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত এ তথ্য নিশ্চিত করেছেন।