উজানচর বাজারে পাঁচ দোকান ভস্মীভূত

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

বাঞ্ছারামপুরের উজানচর বাজারে শনিবার রাতে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে বাঞ্ছারামপুর ও কুমিল্লার হোমনা উপজেলা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।