সীতাকুণ্ডে সংসদ সদস্যের বাড়িতে মেম্বার সমর্থিত সন্ত্রাসীদের হামলায় আওয়ামী লীগ নেতা আহত হওয়ার পর আবার তার বাড়িতে হামলা চালিয়ে বড় ভাইয়ের শিশু কন্যাকে শ্লীলনতাহানী করার অভিযোগে ভুক্তভোগীর পরিবার স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে।
জানা যায়, সীতাকুণ্ড প্রেসক্লাবে আজ রবিবার দুপুর দেড়টায় বাঁশবাড়ীয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আহত মো. রাসেল সংবাদ সম্মেলনে কান্না জড়িত কণ্ঠে লিখিত বক্তব্যে বলেন, রাস্তার বিষয় নিয়া দীর্ঘদিন ধরে স্হানীয় মেম্বার শাহাব উদ্দীন সাথে আমার বিরোধ চলে আসছে। গত শনিবার সকাল ১০টায় সে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য স্থানীয় সংসদ সদস্যকে আমার বিরুদ্ধে বুঝানোর জন্য তার সন্ত্রাসী বাহিনী নিয়ে যায়। আমি শুনে সংসদ সদস্যকে বুঝানোর জন্য সেখানে গিয়ে দোতালায় উঠা মাত্রই মেম্বার শাহাব উদ্দিনের সন্ত্রাসী জাহেদ, হানিফ, রিপন, সাহাবুদ্দিন, রনি, মিরাজ, আবুল কাশেম ও মো. আলী আমার উপর হামলা চালায়। এ সময় তারা আমাকে এলোপাথাড়ি কিল ঘুষি ও লাথি মেরে গুরুতর আহত করে এবং আমার শার্ট ছিঁড়ে ফেলে।
তিনি সম্মেলনে আরও জানান, আমি হামলার শিকার হয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসা থাকাবস্হায় সন্ত্রাসীরা আমার বাড়ীতে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় বাধা দিলে সন্ত্রাসীরা আমার ভাই সোহেল, রুবেল, আমার মা ও বড় ভাবীকেও মারধর করে।
এ সময় সন্ত্রাসী হানিফের নির্দেশে সন্ত্রাসী রিপন রনি ও মিরাজ ভাতিজিকে এলোপাথাড়ি মারধোর করে বিভিন্ন শরীরে অঙ্গে ফুলে জখম করে। সন্ত্রাসী রিপন, রনি মিরাজ মিলে তার স্কুল ড্রেসের কাপড়-চোপড় ছিঁড়ে ফেলে শ্লীলনতাহানীর চেষ্টা করে। এ ঘটনায় আহত রাসেলের মা তমনা খাতুন বাদী হয়ে একটি লিখিত এজাহার দায়ের করে।