ফুটওভারব্রিজে নিরাপত্তা ঝুঁকি

সাভার ও আশুলিয়ায় ১২টি ফুটওভারব্রিজের মধ্যে ঢাকা-আরিচা মহাসড়কে ৭টি, নবীনগর-চন্দ্রা মহাসড়কে ৫টি ফুটওভারব্রিজ রয়েছে। যার বেশিরভাগ হকারদের দখলে। এতে স্বাভাবিক চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেই তৈরি হয় ভুতুড়ে পরিবেশ। মাদকসেবীদের আড্ডা। ছিনতাইয়ের ঘটনা নিয়মিত। নেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও সিসি ক্যামেরা। ফুটওভারব্রিজ নির্মাণ করে দিয়েই যেন দায়মুক্ত হয়েছেন কর্তৃপক্ষ!

আবদুল্লাহ আল কাউসার

শিক্ষার্থী, আইন ও মানবাধিকার বিভাগ,

ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক, ঢাকা