আড়াইহাজারে ব্রেস্ট ক্যানসারবিষয়ক সচেতনতামূলক কর্মশালা

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

গতকাল রবিবার সকালে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ব্রেস্ট ক্যানসার সচেতনতাবিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে কো-অর্ডিনেটর ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ, ফ্যাসিলিটর ছিলেন আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আশরাফুল আমিন, রিসোর্স পারসন ছিলেন জুনিয়র কনসালটেন্ট গাইনি ডা. শান্তা ত্রিবেদী এবং এমওডিসি ডা. মো. আরিফ ভূঁইয়া। লাইফ স্টাইল হেলথ এডুকেশন অ্যান্ড প্রোমোশন, স্বাস্থ্যশিক্ষা ব্যুরো ও নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের তত্ত্বাবধানে মাঠ পর্যায়ে ৩৫ প্রশিক্ষণার্থী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মূল বিষয়বস্তু ছিল প্রাথমিক পর্যায়ে ব্রেস্ট ক্যানসার বিষয়ক সচেতনতা সৃষ্টি।