শ্রীমঙ্গলে দুর্ঘটনা কবলিত সিলেটগামী তেলবাহী ওয়াগন ট্রেনটি উদ্ধার ও লাইন মেরামত শেষে ২৪ ঘণ্টা পর গতকাল রবিবার সকালে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল সাড়ে ৯টায় সিলেট হতে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি দুপুর দেড়টায় শ্রীমঙ্গলের সাতগাঁও স্টেশন ত্যাগ করে।
এর আগে শনিবার সকালে সাতগাঁও স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় তেলবাহী ট্রেনটি দুর্ঘটনা কবলিত হলে ট্রেনের ইঞ্জিনসহ ছয়টি তেলবোঝাই ওয়াগন লাইনচ্যুত হয়।