বরিশালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সরকারি বরিশাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক রফিকুল ইসলাম টিপুকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর কালীবাড়ি রোডের কলেজ মোড় এলাকার ফাহিম হোটেলে চা পানরত অবস্থায় তাকে কুপিয়ে আহত করা হয়। গুরুতর আহত টিপুকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের সার্জারি ইউনিটের ইন্টার্ন চিকিত্সক তন্ময় চক্রবর্তী জানান, টিপুর মাথায় ছয়টি এবং শরীরে একটি কোপের চিহ্ন রয়েছে। এর আগে ২০১১ সালের ২৩ মার্চ একই এলাকায় টিপুর ভাই সরকারি বরিশাল কলেজ ছাত্রদলের তত্কালীন সভাপতি রাফসান আহমেদ জিতুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।