গত এক সপ্তাহের ব্যবধানে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে ২০ ডিগ্রি থেকে ১২ ডিগ্রিতে ঠেকেছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে উত্তরের হিমালয় থেকে বয়ে আসা পাহাড়ি হিমেল হাওয়া। দিন দিন তাপমাত্রা কমে এলেও সকালের দিকে আকাশ কিছুটা পরিষ্কার থাকে। যারফলে, উত্তরের আকাশে মাঝে মধ্যে খালি চোখে দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার।
আবহাওয়া অধিদফতর জানায় গত এক দিনের তুলনায় ১৩ ডিগ্রি থেকে ২ পয়েন্ট কমে ১২ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়।
গত তিন দিনের তুলনায় হুট করে তাপমাত্রা কমে যাওয়ায় আজ সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, গতকাল রবিবার ও গত শনিবার তাপমাত্রা রেকর্ড করা হয় যথাক্রমে ১৩ ডিগ্রি এবং ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
ইত্তেফাক/পিএস