ফার্মের দুধ প্রক্রিয়াজাতের আগে কর্মীর গোসল, বন্ধ হল কারখানা

দুধ দিয়ে গোসল করার ঘটনা সবার জানা। কিন্তু চৌবাচ্চায় দুধ ভর্তি করে, সেখানে ডুব দিয়ে গোসল করার ঘটনা এই প্রথম।  একটি ডেইরি ফার্মে প্রক্রিয়াজাত করার আগে চৌবাচ্চায় দুধ ভর্তি করে সেখানে ডুব দিয়েছেন দুই কর্মী। আবার তা ভিডিও করে ইউটিউবে তুলতেই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

এমন একটি ঘটনা ঘটেছে তুরস্কের একটি দুধের কারখানায়।  এরপরেই সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ওই কারখানা। তবে ফার্মে প্রক্রিয়াজাত করার জন্য রাখা দুধ নিয়ে এমন আজব ঘটনায় জেলে যেতে হয়েছে ওই দুই কর্মীকে।  খবর আনন্দবাজার পত্রিকার।

ইউটিউবে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, কারখানার ভিতরে ১ কর্মী দুধ ভর্তি চৌবাচ্চায় স্নান করছেন।  মগে করে দুধ তুলে মাথায় ঢালছেন।  যে ভাবে কেউ বাথ করতে শাওয়ারে নামে।

 

দুধে গোসল করেছেন এক কর্মী, আর তা ভিডিও করেছেন আরেক জন।  এ ঘটনায় দুজনকেই অভিযুক্ত করে গ্রেফতার করেছে তুরস্কের পুলিশ।

গত ৬ নভেম্বর ইউটিউবে ভিডিওটি আপলোড হয়।  এরপরই সেটি দ্রুতই ভাইরাল হতে থাকে।  দেশিটির পুলিশ জানায়, দুধে গোসল করা ওই ব্যক্তির নাম উগুর টুটগুট।  এদিকে, এই ভিডিও সামনে আসার পর স্থানীয় প্রশাসন কারখানাটিকে জরিমানা করে।

ইত্তেফাক/আরআই