ফরিদপুরের চরভদ্রাসনে এলজিইডি এর বাস্তবায়নে ইউ টি এম আই ডিপি প্রকল্পের আওতায় ৮০২ মিটার আরএইচডি সড়ক বিসি দ্বারা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন ফরিদপুর-৪ আসনের জনপ্রিয় সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন)।
সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধনের পূর্বে উপজেলার সদর ইউনিয়নের বিএস ডাঙ্গী নজরুলের দোকান হতে চরভদ্রাসন ইউপি অফিস ভায়া হেলিপ্যাডের এ সড়কটি পরিদর্শন করেন নিক্সন চৌধুরী।
আরো পড়ুনঃ অনির্দিষ্টকালের জন্য কলকাতা ফ্লাইট স্থগিত ঘোষণা বিমানের
এ সময় উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানা অফিসার ইনচার্জ নাজনীন খানম, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বাধন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো: কাউসার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: আনোয়ার আলী মোল্যা, সাবেক সাংগঠনিক সম্পাদক মো: শাহজাহান মোল্যা, যুবলীগের সভাপতি মো: মোরাদ হোসেন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইত্তেফাক/এমএএম