নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় চলতি মৌসুমে আমন আবাদের লক্ষ্যমাত্রা অতিক্রম করলেও সাম্প্রতিক বন্যায় এর ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় ১ লাখ ৩৪ হাজার ৬৮০ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। এর মধ্যে গত বন্যায় ১০ হাজার ১৯০ হেক্টর আমন সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাবিবুর রহমান বলেন, বন্যায় আমনখেত ক্ষতিগ্রস্ত হওয়ায় উত্পাদন কম হবে। তবে পরবর্তী সময়ে আবহাওয়া অনুকূল থাকায় ফলন কিছুটা হলেও বৃদ্ধি পাবে। এদিকে কোনো কোনো এলাকায় আমন ধান কাটা শুরু হয়েছে।