মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
মহেশপুরে দিন দিন হনুমানের সংখ্যা হ্রাস পাচ্ছে। সম্প্রতি খাদ্যসংকট, গাছগাছালি নিধনের কারণে লোকালয়ে চলে আসছে হনুমান। আর এলাকার অনেকে ফসল রক্ষা করতে ফাঁদ পেতে হনুমান মেরে ফেলছে। এদিকে সোমবার উপজেলার ভবনগর গ্রামে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে একটি হনুমানের মৃত্যু হয়েছে। ভগনগর গ্রামের নাজমুল ইসলাম জানান, এক সময় এখানে ২৫০-৩০০ হনুমান বসবাস করত। এখন তা কমে ১০০-এর মধ্যে চলে এসেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীল জানান, কেউ যদি হনুমান মারে তাহলে বন্যপ্রাণী হত্যা আইনে মামলা হবে। খাদ্যসংকট সমাধানের চেষ্টা করা হচ্ছে।