পর্যটকদের জন্য উন্মুক্ত নাটোর রাজবাড়ি

নাটোর প্রতিনিধি

করোনা সংক্রমণের কারণে দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর গত রোববার থেকে পর্যটকদের জন্য নাটোর রাজবাড়ি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখন থেকে আগের নিয়মেই পর্যটকরা এই রাজবাড়ি পরিদর্শন করতে পারবেন। বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মো. শাহরিয়াজ জানান, চলতি বছরের মার্চ মাসে দেশে করোনা শনাক্ত হওয়ার পর গত ১৯ মার্চ থেকে নাটোর রাজবাড়িতে পর্যটকদের জন্য প্রবেশ বন্ধ করে দেয় জেলা প্রশাসন। এরপর দীর্ঘ দিন ধরেই বন্ধ ছিল নাটোর রাজবাড়ি। তবে উন্মুক্তের প্রথম দিন তেমন কোনো পর্যটকের উপস্থিতি লক্ষ করা যায়নি। খোলেনি অস্থায়ী দোকানপাটও।