আতাইকুলায় গাঁজার গাছসহ এক ব্যক্তি আটক

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা

সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানাপুলিশের বিশেষ আভিযানে ১৯ কেজি ওজনের গাঁজার গাছসহ এক ব্যক্তি আটক করা হয়েছে। রবিবার রাতে তাকে আটক করা হয়। আটক শাহাদত্ হোসেন থানার দুর্গাপুর গ্রামের আ. গফুরের ছেলে। পুলিশ জানায়, শাহাদত্ দীর্ঘদিন ধরে গাঁজার গাছ নিজ বাড়িতে রোপণ করে বিক্রি করে আসছিল। আতাইকুলা থানার নবাগত অফিসার ইনচার্জ কামরুল ইসলাম জানান, আটককৃতের বিরুদ্ধে করা মাদক মামলায় সোমবার তাকে পাবনা আদালতে পাঠানো হয়েছে।