বরিশাল অফিস
বরিশালে যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষ্যে খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগের আয়োজনে গতকাল সোমবার সকাল ১০টায় নগরীর সাগরদী ধান গবেষণা ইনস্টিটিউট মিলনায়াতনে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালীর ৪০ জন কৃষি যন্ত্রচালক ও মেকানিক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। গতকাল এই অনলাইনে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবির। বরিশাল ব্রি আঞ্চলিক কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ড. মো. সাইফুল ইসলাম, ব্রি গাজীপুরের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আশরাফুল আলম।