স্বরূপকাঠিতে সাত ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা

স্বরূপকাঠিতে বিভিন্ন অনিয়মের দায়ে সাত ব্যবসাপ্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী এ জরিমানা করেন। বরিশাল র্যাব-৮ এর সহায়তায় উপজেলা সদরের জগন্নাথকাঠি বন্দর ও ডুবি বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সাত প্রতিষ্ঠানকে সর্বমোট ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।