স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার গাবতলী উপজেলায় নিখোঁজের চার দিন পর শামিম আহম্মেদ নামের এক তরুণের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে উপজেলার মহিষাবান ইউনিয়নের সোনাকানিয়া বিলের কচুরিপানার মধ্য থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত শামিমের বাবা শাহাদত্ হোসেন বাদী হয়ে থানায় মামলা করেছেন। গত বৃহস্পতিবার শামিম আহম্মেদ বাড়ি থেকে বের হন। বগুড়ার সহকারী পুলিশ সুপার (গাবতলী ও সারিয়াকান্দি সার্কেল) সাবিনা ইয়াসমিন বলেন, শামিমকে গলা কেটে হত্যা করা হয়েছে।