দোহাজারীতে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ২

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

চন্দনাইশ উপজেলার দোহাজারীতে পুলিশ অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও বহনকারী গাড়িসহ দুই জনকে আটক করেছে। সোমবার ভোররাতে দোহাজারী তদন্ত কেন্দ্রের পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে সিটি সেন্টারের সামনে থেকে চট্টগ্রামগামী পিকআপে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় পিকআপসহ রামু থানার শুক্কুর মেম্বার বাড়ির নুরুল আলমের ছেলে মো. তারেক ও কুমিল্লার দেবিদ্বার থানার খাদঘর এলাকার আবদুল মালেকের ছেলে আল আমিনকে আটক করে। পরে তাদের মাদক আইনে মামলায় কোর্টহাজতে পাঠানো হয়। চন্দনাইশ থানার ইনচার্জ নাসির উদ্দিন সরকার এর সত্যতা নিশ্চিত করেছেন।