আধুনিক শিবচরের রূপকার ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপির গর্বিত পিতা মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক সংসদ সদস্য মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী (দাদাভাই) এর কবরে পুষ্পস্তাবক অর্পণ ও কবর জিয়ারত করে যাত্রা শুরু করলেন দত্তপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও তারা মাদারীপুরের জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মুনির চৌধুরীর বাবা মরহুম সিরাজুল হক চৌধুরী ও মা হোসনে আরা চৌধুরীর কবর জিয়ারত করেন। সোমবার (৯ নভেম্বর) নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা কবর জিয়ারত করে মরহুম ও মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।
আরো পড়ুন: চিফ হুইপের পিতার কবর জিয়ারত পাঁচ্চর ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত কমিটির
উল্লেখ্য, গত শুক্রবার (৬ নভেম্বর) সকালে শিবচর উপজেলার দত্তপাড়া টিএন একাডেমি বিদ্যালয় মাঠে দত্তপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২০ অনুষ্ঠিত হয়। সম্মেলনে মো. পান্নু মিয়া চৌধুরীকে সভাপতি, মো. মতিউর রহমান লপ্তিকে সাধারণ সম্পাদক ও মোহসিন উদ্দিন আকনকে ১নং যুগ্ম সাধারণ সম্পাদক করে ৬৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে আরো অনেকের নাম রয়েছে।
ইত্তেফাক/এএএম