সদরপুরে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

g সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদারের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ওমর ফয়সল, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম, সদরপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ লুত্ফর রহমানসহ উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। সভায় মাদক, বাল্যবিবাহ, চুরি-ডাকাতি বন্ধ ও অপ্রাপ্ত বয়স্ক  মোটরসাইকেলচালকদের ওপর বিশেষ নজরদারির জন্য পুলিশ ও প্রশাসনের প্রতি আহ্বান জানান প্রধান অতিথি। আইনশৃঙ্খলা সভা শেষে প্রধান অতিথি ৬ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।