আশুলিয়ায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ইত্তেফাক রিপোর্ট

সাভারের আশুলিয়া থেকে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার গভীর রাতে আশুলিয়ার সুবন্দী তালদীঘি এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন—রংপুরের কাউনিয়া থানার ফাটাংতারি ভেল্লাবাড়ী গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে সাইফুল ইসলাম ও আশুলিয়ার সুবন্দী তালদীঘি মণ্ডল বাড়ির মৃত আ. রহিমের ছেলে রুহুল আমিন। আশুলিয়া থানার এসআই জসিমউদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঐ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়। তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গতকাল সোমবার আদালতে পাঠানো হয়েছে।